তারকা ক্রিকেটার শূন্য ঢাকা ক্রিকেট লীগ

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮

তারকা ক্রিকেটার শূন্য ঢাকা ক্রিকেট লীগ

মাঠে ময়দানে প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সুপার লীগের খেলা শুরু হবে আগামী শনিবার হতে। সুপার লীগ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, লিজেন্ড অব রূপগঞ্জ, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২১ মার্চ বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) এক সভা সমাপ্তির পর লীগের সমন্বয়কারী জানান, ‘আগামী শনিবার সুপার লিগ ও রবিবার রেলিগেশন লিগ শুরু হবে।‘ সুপার লীগের ম্যাচে দুই দিন বিরতি রাখা হচ্ছে। থাকছে একদিন রিজার্ভ ও একদিন রিকওভারি ডে। সুপার লিগের কয়েকটি ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল সিসিডিএম কর্তৃপক্ষ। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। অপর দিকে রেলিগেশন লিগে খেলবে পয়েন্ট টেবিলের শেষ তিনটি দল ব্রাদার্স ইউনিয়ন, অগ্রণী ব্যাংক ও কলাবাগান ক্রীড়া চক্র। সবচেয়ে কম পয়েন্ট সংগ্রহ করা দুই দল নেমে যাবে প্রথম বিভাগে। ব্রাদার্স ও অগ্রণী ব্যাংক ৮ পয়েন্ট আর কলাবাগান চার পয়েন্ট নিয়ে শুরু করবে রেলিগেশন লিগ। এদিকে জাতীয় দল নিদাহাস ট্রফি শেষ করে ফিরতেই সুপার লীগের ঢামাঢোল শুরু হয়ে গেছে। আগামী শনিবার সুপার লীগের প্রথম ম্যাচে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার আবাহনী ও জহরুল-মুমিনুলদের দল গাজী গ্রুপ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তবে বিপত্তি অন্য জায়গায়। আন্তর্জাতিক কোন সিডিউল নেই সামনে। ভারতের জমজমাট ক্রিকেট লীগ আইপিএল শুরু হবে। ঢাকা প্রিমিয়ার ডিভিশনের সুপার লীগের খেলা তখন শেষ অবস্থায় থাকবে। তবে জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের সুপার লীগ খেলা অনিশ্চিত। এদিকে সাকিব আল হাসান, তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদের এবারের সুপার লিগ খেলা হচ্ছে না। কারণ তাদের তিনজনের দলই সুপার লীগে উঠতে ব্যর্থ হয়েছে। সাকিবের দল মোহামেডান হয়েছে লীগে সপ্তম। বাদ পড়ে গেছে সুপার লীগ থেকে। তামিম ইকবালের দল কলাবাগান ক্রীড়া চক্র পয়েন্ট টেবিলে সবার নিচে থেকে রেলিগেশন খেলবে। প্রাইম ব্যাংক এ খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দলও সেরা ছয় নিশ্চিত করতে পারেনি। সাকিব আল হাসানের দল মোহামেডান সুপার লীগে সপ্তম দল। তার দলে সুপার লীগ খেলা প্রায় অসম্ভব। এই সুযোগে সাকিব আইপিএল খেলতে ভারত যাবেন।

সর্বশেষ সংবাদ