তাহিরপুরে  নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: 5:16 PM, February 25, 2020

তাহিরপুরে  নদী তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সারা দেশের নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দখলদারদের দখলদারিত্ব থেকে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুরের রক্তিনদী তীরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) দুপুরে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর নেতৃত্বে ও তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় আনোয়ার পুরের রক্তী নদী সংলগ্ন পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানিয়েছেন, সারা দেশের ন্যায় আজ (মঙ্গলবার) একই সময়ে নদ-নদী ও খালের তীরবর্তী স্থানে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে তাহিরপুরেও অভিযান পরিচালনা করা হয়েছে।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল নদী ও খালের তীরবর্তী স্থানসমূহে অবৈধভাবে গড়ে ওঠা সকল প্রকারের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন  ছাতকে অস্তিত্বহীন হাওরের উন্নয়নে অর্থ বরাদ্দ !

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ