তাহিরপুরে ১৪ মাসের শিশুসহ আরও ৬ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: 2:05 PM, June 17, 2020

তাহিরপুরে ১৪ মাসের শিশুসহ আরও ৬ জন করোনা আক্রান্ত

 

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের তাহিরপুরে ১৪ মাস বয়সী শিশুসহ নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

মঙ্গলবার (১৬ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

 

নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে উপজেলার পল্লী বিদ্যুৎ বাদাঘাট অভিযোগ কেন্দ্রের ৩ জন লাইনম্যান, সূর্যেরগাঁও গ্রামের ১৪ মাস বয়সী এক শিশু, আনোয়ারপুরের ১ জন এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ১ জন।

 

উপজেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গতকাল পর্যন্ত তাহিরপুরে ২৪ জনের দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। সুস্থ হয়েছেন ১৪ জন ও আইসোলেশনে রয়েছেন ১০ জন এবং ১৬ টি নমুনার ফলাফল অপেক্ষমান রয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

 

সর্বশেষ সংবাদ