সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তার স্ত্রী তাপসী দক্ত দীপিকা করোনা আক্রান্ত হয়েছেন।
তাদের গ্রামের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামে।
বর্তমানে এ দম্প্রতি সুনামগঞ্জ জেলা শহরের হাসনগরস্থ হোসেন বখত চত্বরে নিজ বাসায় আইসোলেশানে রয়েছেন।
রোববার রাত ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ২৫ জুন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী ও তার স্ত্রী তাপসী দক্ত দীপিকা করোনা পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন।
এরপর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবি) বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হয়। সেখান থেকে ২৭ জুন শনিবার রাতে এ দম্প্রতির করেনা পজেটিভ রিপোর্ট আসে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি