তিন সন্তানের জননীকে গণধর্ষণ, মূলহোতা গ্রেফতার

প্রকাশিত: 6:24 PM, June 15, 2021

প্রভাতবেলা ডেস্ক:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তিন সন্তানের জননীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. শাহেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত শাহেদ বোরহানউদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের মো. বাচ্চু তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে বোরহানউদ্দিন পৌরসভার বাসিন্দা তিন সন্তানের মাকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি বাগানের নির্জন ঘরে তুলে নিয়ে শাহেদসহ ৪-৫ জন মিলে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহেদকে প্রধান আসামি করে একই এলাকার মো. সুমন ও মো. ইউছুফের নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে বোরহানউদ্দিন থানায় একটি গণধর্ষণ মামলা করেন।

মামলার আলোকে বোরহানউদ্দিন থানার এসআই মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম রাতে অভিযান চালিয়ে শাহেদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এর আগেও থানায় শাহেদের নামে মাদক ও চুরির ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন  কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি আটক

বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, গণধর্ষণ মামলার প্রধান আসামি শাহেদকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ