সিলেট | |
প্রকাশিত: 3:19 PM, October 10, 2020
আনন্দ ঝর্ণা ডেস্ক:
তাদের বিয়ের কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন চয়নিকা চৌধুরী। রাজধানীর ইস্কাটনে শমীর বাসায় শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
শমীর সহকর্মীদের মধ্যে অভিনেত্রী তারিন, রিচি সোলায়মান, শামীমা তুষ্টি ও মডেল নোবেলসহ বেশ কয়েকজন তাদের শুভেচ্ছা জানিয়েছেন। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে শমী অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পর এখন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই- ক্যাব) সভাপতি এবং এফবিসিসিআইর পরিচালক।
এর আগে একজন ভারতীয় নাগরিক ও আরেকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তার বিয়ের খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। শমীর অভিনয়ে অভিষেক ঘটে নব্বই দশকের শুরুর দিকে।
১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন। দুই বছর পর তাদের বি’চ্ছেদ ঘ’টে।
পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই মোহাম্ম’দ আরাফাতকে বিয়ে করেন। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর। শমী কায়সারের ঘনিষ্ঠ বন্ধু জানান, ‘ব্যবসায়িক সূত্রেই দুজনার পরিচয় থেকে বন্ধুত্ব অতঃপর প্রনয়। রেজা আমিন সুমনের ২২ বছরের সংসারে কোনো সন্তান নেই।
ক’রোনাকালীন এই সময়ে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা তারা করতে চাননি। তাই দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে হয়।’ আমিন সুমন বর্তমানে গ্রুপ ফোর দুবাইএর দায়িত্বে রয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি