দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে যুবক নিহত, আহত ৩

প্রকাশিত: 1:15 PM, September 6, 2020

দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে যুবক নিহত, আহত ৩

প্রতিনিধি, সুনামগঞ্জ:

দক্ষিণ সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে মিঠু মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সেই সাথে বজ্রপাতে আরও ৩জন আহত হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরবেলা দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বজ্রপাতে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর (নতুনপাড়া) গ্রামের রইব্বা মিয়ার ছেলে মিঠু মিয়া (২৮) ঘটনাস্থলেই মারা যান। আহতরা হলেন একই গ্রামের ফকির মিয়ার ছেলে এনামুল হক (২০), আবু মিয়ার ছেলে মহিবুল্লাহ (২১), আঃ কাইয়ুমের ছেলে আঃ আজিজ (২০)। আহত আঃ আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৈতক ৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

সূত্রে জানা যায়, রবিবার ভোরবেলা নিত্যদিনের মত মাছ ধরতে হাওরে যান তারা। হাওরে যাওয়ার পর আবহাওয়া বেগতিক দেখে হাওর থোকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মিঠু মিয়া মারা যান। বাকিরা আহত অবস্থায় পানিতে ছিটকে পড়েন। আহত এনামুল হক চিৎকার করে নিকটবর্তী জেলেদের ঢেকে আনলে তাদের সহায়তা নিহত ও আহতদের বাড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে আহতদের চিকিৎসা প্রদান করা হয়।

আরও পড়ুন  সদর দক্ষিণ নাগরিক কমিটির প্রতিনিধি দলকে সিটি মেয়রের আশ্বাস

ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি হৃদয় বিদারক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ