দক্ষিণ সুরমায় র‌্যাবের জালে বন্ধী ২ মাদক ব্যবসায়ী

প্রকাশিত: 5:06 PM, October 12, 2020

দক্ষিণ সুরমায় র‌্যাবের জালে বন্ধী ২ মাদক ব্যবসায়ী

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে এক সহযোগীসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নাজমা (৫০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ।

গতকাল রোববার (১১ অক্টোবর) বিকেলে কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল । এসময় এনা ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে থেকে এক হাজার পাঁচ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রিলব্ধ ১৮৫০০ টাকাসহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাকের পেখাখাল এলাকার লিয়াকত আলীর স্ত্রী নাজমা বেগমকে সহযোগী পাবনা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আঞ্জুরুল শেখের পুত্র রিপন হোসেন পাভেলসহ আটক করা হয় ।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ