দক্ষিণ সুরমা থেকে ১২ জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

দক্ষিণ সুরমা থেকে ১২ জুয়াড়ি গ্রেপ্তার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ১২ জন পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

 

বুধবার (১১ মার্চ)) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ২৬ নং ওয়ার্ড এর কদমতলী বালুমাঠ জনৈক মো. মজির মিয়ার পরিত্যক্ত টিনের চাপড়া ঘরের ভিতর হতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সামগ্রীসহ ১২ জন পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এসময় একটি জুয়ার বোর্ড, দুইটি স্কেল, দুইটি বলপেন কলম, তিনটি টালি খাতা ও নগদ ৯ হাজার ৪৩৫ টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত জুয়াড়িদের নাম – জয়নাল আহমেদ (২২) আ. কাদির (১৯) মো. শিপন (২২), নিজাম (৩৮), হোসেন আহমেদ (২৩), মো. রাজু আহম্মেদ (২২), মো. হাছান (১৮), মো. তসকির হোসেন জসিম (২৬), মো. মিলন মিয়া (৫০), বকুল (৬২), হায়দার (৩৮), মজিদ (৪০)।

আরও পড়ুন  মৌলভীবাজারে সড়ক অবরোধ

 

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ