সিলেট | |
প্রকাশিত: 8:55 PM, January 22, 2020
প্রতিনিধি,দক্ষিণ সুরমা:
মঙ্গলবার (২১ জানুয়ারি) দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব সদস্যদের মতামতের ভিত্তিতে দৈনিক সিলেটের ডাকের দক্ষিণ সুরমা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুসিককে সভাপতি ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরানকে সাধারণ সম্পাদক করে প্রেসক্লাবের ২০২০-২০২১ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
দুপুরে নগরীর দক্ষিণ সুরমার মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে প্রথমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে সদস্যের মতামতের ভিত্তিতে নির্বাচন পরিচালনা কমিটি ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির লিটন (দৈনিক জালালাবাদ), সহ সভাপতি সাহাদ উদ্দিন দুলাল (দৈনিক বিজয়ের কণ্ঠ), সহ সাধারণ সম্পাদক নূরুল হক শিপু (দৈনিক সবুজ সিলেট), কোষাধ্যক্ষ এম এ খালিক (দৈনিক দিনকাল), সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন আহমদ (দৈনিক নয়া দিগন্ত), দপ্তর ও পাঠাগার সম্পাদক শরীফ আহমদ (একাত্তরের কথা), নির্বাহী সদস্য চঞ্চল মাহমুদ ফুলর (দৈনিক মুক্ত খবর), মনছুর আলী মাছুম (দৈনিক যুগভেরী) ও খায়রুল আমিন রাফসান (দৈনিক সংগ্রাম)।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা সাহিত্য, ক্রীড়া ও সংস্কৃতিক ফয়ছল আমীন, প্রতিষ্ঠাতা সদস্য মঈন উদ্দিন ও গোলাম মর্তুজা বাচ্চু।
এর আগে বেলা ১১টায় অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক। দ্বি-বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান। আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ এম.এ খালিক।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি