সিলেট | |
প্রকাশিত: 7:25 PM, July 29, 2020
প্রতিনিধি, দিরাই:
সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামের মৃত দোছ মোহাম্মদের পুত্র জিয়াউর রহমান (৩২)ও ফজর মোহাম্মদের পুত্র জমিল মিয়া (৪২) ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ১৯৭৮ সালের আর্মস এ্যাক্ট ১৯-এ ধারায় মামলা দায়ের করে বুধবার (২৯ জুলাই) সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে। বুধবার দুপুরের দিকে দিরাই থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ২ টার দিকে রায়বাঙালি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ জিয়াউর রহমানকে নিজ বাড়ি থেকে আটক করে। এসময় তার সহযোগী অপর অস্ত্রধারী জমিল মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর মঙ্গলবার বেলা ১১ টার দিকে ফের রায়বাঙালি গ্রামে অভিযান চালিয়ে জমিল মিয়াকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ। দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি