দুদক মহাপরিচালক মফিজুর রহমান আর নেই

প্রকাশিত: 12:51 PM, March 9, 2021

দুদক মহাপরিচালক মফিজুর রহমান আর নেই

প্রভাতবেলা ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) মহাপরিচালক (লিগ্যাল ও প্রসিকিউশন) মফিজুর রহমান ভুঞা মারা গেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)

সোমবার (৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মঙ্গলবার (৯ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য।

মফিজুর রহমান ভুঞা সিনিয়র জেলা ও দায়রা জজ পদ মর্যাদার কর্মকর্তা। তিনি জুডিশিয়াল সার্ভিস থেকে প্রেষণে দুদকে কর্মরত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ