সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণমিশন ও আশ্রমের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দজী মহারাজ, মো. তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর), সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), ইমাম মোহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), সুব্রত দেব, সভাপতি মহানগর পূজা উদযাপন কমিটি, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক, পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটি, রজতকান্তি ভট্টাচার্য, সদস্য কেন্দ্রীয় পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, প্রদীব কুমার দেব, সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম, এনএসআই সিলেটের প্রতিনিধি, বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ সিলেট মেট্টোপলিটন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য তাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পূজা কার্যক্রম চলাকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।
তাছাড়া সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/হ্যাজাক লাইট এর ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা করা হয়। যেকোনো ধরণের গুজবের বিষয়ে তাৎক্ষণিক পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার (০১৩২০-০৬৯৯৯৮/০৮২১৭১৬৯৬৮) বা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সহযোগিতা নেওয়ার জন্য সকলকে অবহিত করা হয়।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে নিশ্ছিদ্র নিরাপত্তায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২০ উদযাপনের জন্য সিলেট মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি