সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩
শনিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে দুদকের ভেতরে ষড়যন্ত্রকারীরা আগেও ছিল, এখনও আছে। বিদেশি চক্রের বাইরেও পদ্মাসেতু দুর্নীতি মামলার ষড়যন্ত্র করা হয়েছিল দুদকের ভেতর থেকেও। তারা সবাই মিলে পদ্মাসেতুর দুর্নীতির মামলা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু স্বাধীন কমিশনের স্বাধীন তদন্তের কারণে সেদিন রাষ্ট্রের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে। শেষ পর্যন্ত অভিযোগকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাককে নাকে খত দিয়ে বিদায় নিতে হয়েছে।’
রাষ্ট্রপতি আরও বলেন, ‘পদ্মাসেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল সরকারের ভাবমূর্তি নষ্ট করতে। দুদককে এ নিয়ে তদন্ত করতে চাপ প্রয়োগ করেছিল বিশ্বব্যাংক।’
দুর্নীতিকে প্রান্তিক উন্নয়নের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি যথাযথভাবে কার্যকর করা গেলে উন্নয়নের অগ্রযাত্রা আরও গতি পাবে।’
দুদককে নিজস্ব আলাদা প্রসিকিউশন ইউনিট করার তাগিদ জানিয়ে তিনি বলেন, ‘এটি হলে আদালতে দুদকে মামলা দ্রুত নিষ্পত্তি হবে। কমিশনের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সর্বোচ্চ সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।’
দুদক সচিব মাহবুব হোসেন বলেন, ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে সরকারের অন্যান্য সংস্থার মতই দুদক কাজ করে যাচ্ছে।’
দুদক কমিশনার জহুরুল হক বলেন, ‘অর্থনীতির এই কঠিন সময়ে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দেশ থেকে নানা উপায়ে টাকা পাচার হচ্ছে, এটা দেশকে পিছিয়ে দিচ্ছে। শিক্ষিত মানুষ ও অসাধু ব্যবসায়ীরা ডলার পাচার করছে। ডলার পাচারকারীরা দেশের শত্রু।’
এর আগে সকালে দুদকের প্রধান কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এবছর ২১তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটির প্রতিপাদ্য- ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।’
যার মধ্যে রয়েছে সারাদেশে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভা। যেখানে প্রশাসনের কর্তাব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তি, সামাজিক সংগঠন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সাধারণ জনগণ অংশ নিচ্ছেন।
কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সারাদেশে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো, আলোচনা সভা এবং গণযোগাযোগ অধিদপ্তরের জেলা তথ্য অফিসের সহযোগিতায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়/জেলা কার্যালয়/বিভাগীয় জেলা কার্যালয়ের আয়োজনে ব্যাপক জনসমাগম হয় এমন স্থানে দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি