সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আরও ১ হাজার ৭৩৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৭১৫ জন রোগী।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১২৭ জনে।
এছাড়া গত একদিনে ১ হাজার ৭৩৩ জন আক্রান্ত নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি