দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

প্রকাশিত: 7:35 PM, March 7, 2020

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

 

প্রভাতবেলা ডেস্ক:

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উরুগুয়ে এবং লন্ডনে ১১ দিনের সরকারি সফর শেষে শনিবার (৭ মার্চ) বিকালে দেশে ফিরেছেন।

 

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বিমান আজ শনিবার বিকাল ৪টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

 

আইনমন্ত্রী আনিসুল হক, কূটনীতিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচারি, বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিইরা জুনিয়র, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পররাষ্ট্র সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

 

এর আগে মন্টেভিডিওতে উরুগুয়ের প্রেসিডেন্সিয়াল কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে এবং ৪ মার্চ লন্ডনে আরও কিছু বেসরকারি কর্মসূচিতে অংশ নিতে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করেছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ