দোয়ারাবাজারে সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রকাশিত: 3:22 PM, April 14, 2024

দোয়ারাবাজারে সংঘর্ষে বৃদ্ধ নিহত
প্রতিনিধি, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামেগরুর ধান খাওয়া নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে লামাসানিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মিয়া হোসেন( ৬৫) নিহত হয়েছেন ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার ৩ টার দিকে মৃত মিয়া হোসেন পক্ষের গরু অপর পক্ষ হেলাল মিয়ার বোরো ধানের ক্ষেতে প্রবেশ করলে একে অপরের বাকবিতন্ডায় হাতাহাতি হয়, এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হলে ঘটনাস্থলেই মিয়া হোসেন নিহত হয়েছে।

নিহত মিয়া হোসেনের পরিবারের অভিযোগ দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদের নির্দেশে উনার ভাতিজা লামাসানিয়া গ্রামের হেলাল উদ্দিনের পুত্র আলিম উদ্দিন ও তার সহযোগিদের কিল গুষিতে ঘটনাস্থলেই মিয়া হোসেন নিহত হয়েছেন। পরে পুলিশ নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

অভিযোগ অস্বীকার করে দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ বলেন, মিয়া হোসেনের সাথে বাকবিতণ্ডা হয়েছে তবে মারামারির ঘটনা ঘটেনি।মিয়া হোসেনের হার্টের রোগী ছিলেন। সে স্ট্রোক করে মারা গেছে।

আরও পড়ুন  শাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

ওই ঘটনায় সহকারী পুলিশ সুপার (ছাতক–দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (ছাতক–দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক বলেন,ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ