সিলেট | |
প্রকাশিত: 5:50 PM, April 22, 2021
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আজিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত (১২ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো.আবু জাফর রিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আজিজের বিরুদ্ধে নারী ও শিশু দমন আইন ২০০০ (সংশোধীত/২০০৩) এর ৩ (১) তৎসহ দণ্ডবিধি ১৮৬০ এর ৩১৩ ধরায় সুনামগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলা নং ১৮ তারিখ ৯.০৮.২০২০ এর অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারধীন মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু হেনা আজিজ সংঘটিত অপরাধমূলক কার্যকম পরিষদ সহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর দ্বারা ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আজিজ স্ত্রী-সন্তানকে লন্ডন রেখে দেশে একা বসবাস করছিলেন। এ অবস্থায় সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে গত বছরের (৯ আগস্ট) রোববার সকালে ওই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনে সদর থানায় মামলা করেন।
পরে দুপুরে শহরের পৌর এলাকা থেকে ওই মামলায় ইউপি চেয়ারম্যান মো.আবু হেনা আজিজকে গ্রেফতার করে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি