দোয়ারাবাজারে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

দোয়ারাবাজারে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, দোয়ারাবাজার:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩১ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী নুর মিয়াকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী নুর মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম ঘিলাতলী গ্রামের মৃত ইছাক আলীর পুত্র।

পুলিশ প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ না‌জির আল‌মের নির্দেশনায় এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে এসআই নাবেল সরকার ও এএসআই আকছির মিয়ার সহযোগিতায় সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামে অভিযান চালিয়ে পশ্চিম ঘিলাতলী গ্রামের মাদক ব্যবসায়ী নুর মিয়ার পশ্চিম ভিট টিনসেড বসত ঘরের মধ্যের কক্ষের খাটের নীচ হইতে একটি হালকা সবুজ রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর বাদামি রংয়ের কার্টুনে একত্ৰিশ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ না‌জির আল‌ম জানান, মাদক ব্যবসায়ী নুর মিয়া দীর্ঘদিন যাবত আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ