সিলেট | |
প্রকাশিত: 3:10 PM, November 4, 2020
প্রতিনিধি, দোয়ারাবাজার:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে তানজিনা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তানজিনা উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের মানিক মিয়ার মেয়ে এবং লামাসানিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তানজিনা রাতে নিজের ঘরে সবার অগোচরে দরজা লাগিয়ে ঘরের তিরের সঙ্গে প্লাস্টিকের রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে তানজিনা কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।
দোয়ারাবাজার থানার এস আই নোবেল সরকার জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পরে আত্মহত্যার কারণ জানা যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি