ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে সিলেট বিএনপির মানববন্ধন

প্রকাশিত: 2:57 PM, October 8, 2020

ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে সিলেট বিএনপির মানববন্ধন

প্রভাতবেলা ডেস্ক:

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নারী-শিশুদের উপর অব্যাহত অমানবিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নগরীর চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী’র সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি সিটি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি বাবু নিহার রঞ্জন দে, মহানগর সহ-সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর সহ-সভাপতি সুদীপ সেন বাপ্পু, সহ-সভাপতি আমির হোসেন ও ফাত্তাহ বকশী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী ও মুর্শেদ আহমদ মুকুল।

আরও পড়ুন  জাফলংয়ে পাথর ভাঙার ৬৭টি যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম, মহানগর সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম ও ১নং সদস্য শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, মহানগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা, আশরাফ আলী, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মহানগগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আমেনা বেগম রুমি, বিএনপি নেতা এভোকেট আহমদ রেজা, কয়েস আহমদ সাগর, মঞ্জুর হোসেন মঞ্জু, হেলাল উদ্দিন, উজ্জল রঞ্জন চন্দ, মোতাহির আলী মাখন, সুহেল আহমদ, দেলোয়ার হোসেন চৌধুরী।

এছাড়া মানববন্ধনে অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েস আহমদ, এনামুল হক শামীম, মকসুদুল করিম নোহেল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন আহমদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মারুফ আহমদ টিটু প্রমূখ।

আরও পড়ুন  ব্যারিস্টার মওদুদের মরদেহ আসবে বৃহস্পতিবার

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ