সিলেট | |
প্রকাশিত: 2:10 PM, September 13, 2020
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামে সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলে আয়েশা বেগম (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরী আয়েশা দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভোগছিলেন। দুই দিন পূর্বে খালার বাড়িতে বেড়াতে যায় সে। শুক্রবার রাতে স্বাভাবিকভাবে ঘুমান আয়েশা। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা পর ঘুম থেকে না উঠলে বাড়ির অন্য সদস্যরা ডাকাডাকি করেন। এক পর্যায়ে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেলে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে রশিতে ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারনে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি