সিলেট | |
প্রকাশিত: 6:29 PM, March 8, 2021
প্রভাতবেলা ডেস্ক:
নরসিংদীর শিবপুরে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। গুরুতর আঘাতের কারণে আহতদেরকে ঢাকা মেডিকেল ও নরসিংদী হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকালে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ইটাখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। শিবপুর উপজেলার বাড়ৈগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির অজ্ঞাতনামা যাত্রী এক কিশোর নিহত হয়। এসময় আহত হয় সিএনজির চালকসহ ৫ যাত্রী।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক আহতদের নরসিংদী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক রাসেল কবির জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হলেও ট্রাকের চালক পালিয়ে যায়।
বেপরোয়া গতিতে অন্য পরিবহনকে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি