নাটোরে পরিত্যাক্ত ঘর থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: 6:33 PM, September 25, 2023

নাটোরে পরিত্যাক্ত ঘর থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

প্রভাতবেলা ডেস্ক:

নাটোরের কান্দিভিটা চৌধুরীর আমবাগানের একটি পরিত্যাক্ত ঘর থেকে অজ্ঞাত (২০) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুরে এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের কান্দিভিটা চৌধুরীর আম বাগানের একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করে। তবে ওই তরুণীর কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মরদেহের পাশে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।

 

তিনি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই এই মৃত্যুর রহস্য উন্মোচন এবং ওই নারীর পরিচয় পাওয়া যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ