সিলেট | |
প্রকাশিত: 12:45 PM, February 4, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথ থানার এক পুলিশ সদস্য নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ।
আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ সদস্য হলেন সিলেটের বিশ্বনাথ থানার কনস্টেবল তপু দেবনাথ।তার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর গ্রামে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে থানার ব্যারাকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুকের বাম পাশের দিকে সে গুলি চালায়। হার্টের পাশ দিয়ে গুলি বের হয়ে যায়। এতে সে বেঁচে যায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তপুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাত ১১ টার দিকে একটি এয়ার এম্বুল্যান্স তাকে নিয়ে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ। তার আত্মহত্যার চেষ্টা প্রেমঘটিত কারণে হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসের ২০ তারিখ রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশ লাইন মাঠে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালান মো. কুদ্দুস সাহা (৩১) নামে এক নায়েক। তিনি মৃত্যুর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি