সিলেট | |
প্রকাশিত: 12:30 PM, January 22, 2020
প্রতিনিধি, নোয়াখালী:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট সেবনে ৬জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দাফনের প্রায় চার মাস পর আদালতের নির্দেশে ৪ জনের লাশ উত্তোলন উত্তোলন করেছে পুলিশ ।
মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল খালেক (৭১) ও বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের ওমর ফারুক লিটন (৫০)’র পারিবারিক কবরস্থান থেকে দুই জনের মরদেহ উত্তোলন করা হয়। এ নিয়ে গত দুই দিনে ৪ জনের লাশ উত্তোলন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের (২৬ সেপ্টেম্বর) রাতে ও পরের দিন সকালে বসুরহাট পান বাজারসংলগ্ন রফিক হোমিও হলের স্পিরিট পান করে একে একে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু হয় । পরে এ ঘটনায় রফিক হোমিও হলের মালিক সৈয়দ জাহেদ উল্যাহ (৬৫) ও তার ছেলে সৈয়দ মিজানুর রহমান প্রিয়ম (২৯) কে ২৮ সেপ্টেম্বর গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। পরে স্থানীয় শাহজাহান সাজু নামে এক ব্যক্তি রফিক হোমিও হলের মালিক ও তার ছেলেকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ময়না তদন্ত ছাড়া দাফন করায় তাদের মৃত্যুর ৩মাস ২৫ দিন পর আদালতের নির্দেশে চার জনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কবর থেকে লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান, কোম্পানীগঞ্জ থানার (এসআই) মো.আনোয়ার হোসেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি