পারুল-আনোয়ার প্রি-ক্যাডেট একাডেমিতে বিজয় দিবস পালন

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩

পারুল-আনোয়ার প্রি-ক্যাডেট একাডেমিতে বিজয় দিবস পালন
ইফতি রহমান: সিলেট শহরের প্রানকেন্দ্রে জালালাবাদ সেনানিবাস সংলগ্ন মুহাম্মদপুর সিটিতে অবস্থিত পারুল-আনোয়ার প্রি-ক্যাডেট একাডেমির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

১৬ ডিসেম্বর সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্টানটির প্রতিষ্টাতা পরিচালক সাবেক সেনাসদস্য মো: আনোয়ার হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক, এস ডি এস’র নির্বাহী পরিচালক, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো: মিজানুর রহমান মিজান, পারুল আনোয়ার প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল মিসেস পারুল আনোয়ার, শিক্ষানুরাগী রিতা চৌধুরীসহ একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 

জাতীয় পতাকা উত্তোলন শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

প্রতিষ্টাতা পরিচালক সাবেক সেনাসদস্য আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং ভাইস প্রিন্সিপাল তায়্যিবা আনোয়ার তোহা’র উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো: মিজানুর রহমান মিজান, একাডেমির প্রিন্সিপাল মিসেস পারুল আনোয়ার, শিক্ষানুরাগী রিতা চৌধুরী, শিক্ষক প্রতিনিধি ফারজানা আক্তার সুইটি, শিক্ষিকা তবিবা আনোয়ার নোভা, অভিভাবক মো: শফিকুর রহমান প্রমুখ।

আরও পড়ুন  দক্ষিন সুরমায় আবাসিক হোটেল থেকে ৩ নারীসহ আটক ৭

 

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আলীফ আনোয়ার।
প্রতিষ্টানের প্রতিষ্টাতা পরিচালক সাবেক সেনাসদস্য আনোয়ার হোসেন তালুকদারের সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি শেষে উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজনকে আপ্যায়ন করানো হয়।

 

আপ্যায়ন পর্বের পর উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষক অভিভাবকদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সুপ্রিয়া ম্যাডাম, আফসানা ম্যাডাম, হুসনা ম্যাডাম, নাত পরিবেশন করেন তায়্যিবা আনোয়ার তোহা, বিজয়ের স্বাদ পরিবেশন করেন বিশিষ্ট বিতার্কিক তবিবা আনোয়ার নোভা, ছড়া পরিবেশন করেন রেহনুবা রহমান রিমি, আলীফ আনোয়ারসহ একাডেমির শিক্ষার্থীগন।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় চকলেট দৌড় প্রতিযোগীতা, এতে সকল শিক্ষার্থীগন অংশগ্রহণ করেন। সবশেষে উপস্থিত অতিথি ও অভিভাবকবৃন্দের অংশ গ্রহনে অনুষ্টিত হয় মিউজিক্যাল পিলো প্রতিযোগীতা। দিনব্যাপী বর্নাঢ্য আয়োজন শেষে প্রতিষ্টাতা পরিচালক সাবেক সেনাসদস্য আনোয়ার হোসেন তালুকদার দিবসের সমাপ্তি ঘোষনা করেন।

সর্বশেষ সংবাদ