পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট মহানগর আওয়ামীলীগ

প্রকাশিত: 7:16 PM, October 24, 2020

পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট মহানগর আওয়ামীলীগ

প্রভাতবেলা ডেস্ক:

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নগরীর নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশন, মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখরা, গোপালটিলা সার্বজনীন পূজামন্দির, দাঁড়িয়াপাড়ার চৈতালী সংঘ, সনাতন যুব ফোরাম, মির্জাজাঙ্গালস্থ মনিপুরী রাজবাড়ী, কাজলশাহ সার্বজনীন পূজামণ্ডপ, বাগবাড়ী পূজামণ্ডপ, আখালিয়াস্থ শ্রী শ্রী কালিবাড়ী, করেরপাড়ার শাপলা সংঘ ও করেরপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, বিজিত চৌধুরী, এডভোকেট কিশোর কুমার কর, মো. আব্দুর রহমান জামিল, বিধান কুমার সাহা, প্রদীপ পুরকায়স্থ, দিবাকর ধর রাম, সুদীপ দেব, সেলিম আহমদ, রজত কান্তি গুপ্ত, এডভোকেট বেলাল আহমদ, মাফুজ চৌধুরী জয়, প্রভাষক রনদ্বীপ চৌধুরী, অমিতাভ চক্রবর্তী রনি, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ