সিলেট | |
প্রকাশিত: 8:09 PM, March 20, 2018
সাত্তার আজাদ: নাম চেরাগ আলী। বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন। বিশ্বনাথ হাসপাতালের পাশে বাড়ি। উচ্চতা ৩৩ ইঞ্চি। ওজন মাত্র ১৩ কেজি। বয়স ৬০ বছর।
এরইমধ্যে চেরাগ আলী পাঁচ সন্তানের জনক। ১ ছেলে চার মেয়ে তার। ৪০ বছর বয়সে বিয়ে করেন। তাকে সিলেট শহরের কোর্ট পয়েন্ট এলাকায় প্রায়ই দেখা যায়। মানুষের সাহায্য নিয়ে চলেন। মিষ্টিভাষী চেরাগ আলীকে দেখলেই মনে ভালোবাসা জন্মে। তাই অনেকে খোলা মনে সাহায্য করেন তাকে।
একসময় লন্ডনে গিয়েও চেরাগ আলীর চেরাগবাতি জ্বলেনি। সুনামগঞ্জের এক লন্ডনী তাকে লন্ডন নিয়ে নিজের রেঁস্তরায় প্রদর্শন করেন। এতে তিনি অনেক পাউন্ড উপার্যন করেন। চেরাগ আলীকে বখশিস দেন আইরিস বাঙালীসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। কিন্তু ওই লন্ডনী আয়ের সব টাকা রেখে তাকে দেশে পাঠিয়ে দেন বলে অভিযোগ চেরাগ আলীর।
চেরাগ আলীর চেয়ে এত কম ওজনের মানুষ পৃথিবীতে আর নেই। এর আগে গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়ে ছিলেন নেপালের চন্দ্র বাহাদুর দঙ্গি। তার ওজন ছিল সাড়ে ১৪ কেজি। অবশ্য তার উচ্চতা ছিল ২১.৫ ইঞ্চি। উচ্চতা একটু বেশি হলেও বিশ্বের সবচে কম ওজন হিসেবে চেরাগ আলীর নাম গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ডভূক্ত হতে বাঁধা কোথায়?

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি