সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মে ১৩, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাস মহামারির এই দুঃসময়ে ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন, সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে যারা অবস্থান করছেন, সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমার একটি অনুরোধ, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন। এমনকি যারা টিকা দিয়েছেন তারাও মাস্ক ব্যবহার করবেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
ঈদ মোবারক

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি