প্রবাসী বড় ভাইকে আনতে গিয়ে ছোট ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: 6:01 PM, May 11, 2021

প্রতিনিধি, কুলাউড়া:

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আসুক আহমদ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (১১ মে) সকাল ৭টার দিকে দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহত আসুক আহমদ জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই প্রবাসী বড় ভাই মাসুক আহমদকে আনতে যান ছোট ভাই আসুক আহমদ।

 

মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রাইভেটকার নিয়ে ঢাকা থেকে জুড়ী ফেরার পথে কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় গাড়িটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়।

আরও পড়ুন  যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে মানুষের অবস্থারও উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

 

পরে স্থানীয়রা মাসুক আহমদ, আসুক আহমদ ও গাড়ি চালককে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক আসুক আহমদকে মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, নিহত আসুক আহমদের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ