প্রেসক্লাবে নগর আ’লীগ নেতৃবৃন্দ

প্রকাশিত: 8:37 PM, December 12, 2019

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট মহানগর আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। বৃহস্পতিবার বিকেলে নেতৃদ্বয় এক সৌজন্য সাক্ষাতে সিলেট প্রেসক্লাবে গেলে ক্লাব নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। নতুন নেতৃত্বকে প্রেসক্লাব নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।

 

অনাড়ম্বর মতবিনিময়ে আওয়ামীলীগ নেতৃবৃন্দ সাংবাদিক ও গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন। নেতৃবৃন্দ কিছু সময় প্রেসক্লাবে অবস্থান করেন। তাাঁরা আসন্ন নির্বাচনকে ঘিরে সিলেট প্রেসক্লাবের উৎসবমূখর পরিবেশ দেখে অভিভূত হন।

পরে প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেতৃদ্বয়কে চলতি সেশনের বিভিন্ন প্রকাশনা উপহার দেন।

সর্বশেষ সংবাদ