সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্লাজমা দিলেন করোনাজয়ী এক চিকিৎসকসহ দুজন। তারা হলেন, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক আবিদ পারভেজ ও ধানমন্ডির এক ব্যবসায়ী আহসানুল ফরিদ। এ পর্যন্ত মোট পাঁচজন করোনাজয়ীদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার তারা দুজন প্লাজমা দেন বলে জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি সাব কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান।
ডা. খান জানান, দুপুরে হাসপাতালের নতুন ভবনের ২য় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে করোনাজয়ী ডা. আবিদ ও ব্যবসায়ী আহসানুলের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। তাদের শরীর থেকে ৪০০ এমএল প্লাজমা সংগ্রহ করা হয়। আমাদের এই কার্যক্রম প্রতিদিনই চলমান থাকবে। করোনাজয়ী যে কেউ এলেই পরীক্ষা নিরীক্ষা করে তার শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হবে।
ডা. খান বলেন, এ পদ্ধতিতে আমরা আশাবাদী। ইনশাল্লাহ সফল হবো। মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই, যারা করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন, তারা যেন এই মহতি কাজে এগিয়ে আসেন। প্লাজমা দিলে কোনো ক্ষতি হবে না। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শেষের দিকে করোনা রোগীর শরীরে পরীক্ষামূলক প্লাজমা থেরাপি চিকিৎসা শুরু করা হবে।
তিনি এর আগে জানিয়েছিলেন সংগ্রহ করা প্লাজমা এন্টিবডি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করে শ্বাসকষ্টে ভুগছে এমন করোনা রোগীকে ২০০ এমএল করে দেওয়া হবে। গত শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই চিকিৎসকের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। একজনের শরীর থেকে ৫০০ এমএল আরেকজনের শরীর থেকে ৪০০ এমএল প্লাজমা সংগ্রহ করা হয়। প্লাজমার এন্টিবডি নির্ণয়ের জন্য স্পেন থেকে কিট চলে এসেছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি