ফের চালু হচ্ছে ৬০ রেলস্টেশন

প্রকাশিত: 1:07 AM, March 15, 2017

প্রভাতবেলা প্রতিবেদক:দীর্ঘদিন ধরে দেশের ১৮৮টি রেলস্টেশন বন্ধ রয়েছে। তন্মধ্যে ৬০টি রেলস্টেশন নতুন করে কার্যক্রম শুরু করছে ১৬ মার্চ (বুধবার)। এসব স্টেশনের মধ্যে সিলেট-শায়েস্তাগঞ্জ সেকশনের তিনটি রেলস্টেশন রয়েছে। এগুলো হচ্ছেন- সাতগাঁও, লংলা ও বরমচাল স্টেশন। বন্ধ স্টেশনগুলোতে পদায়ন করে এগুলো খুলতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
১৬ মার্চ নরসিংদীর ঘোড়াশাল স্টেশন থেকে একযোগে বন্ধ থাকা স্টেশনগুলো চালু করবেন রেলমন্ত্রী মুজিবুল হক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ