সিলেট | |
প্রকাশিত: 11:19 AM, January 16, 2021
প্রভাতবেলা ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আরও এক দফা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়িয়েছে সরকার।
গতকাল শুক্রবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর শিক্ষার্থীদের সুরক্ষায় ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। পরে দফায় দফায় বাড়ানো হয় এই ছুটি।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামীকাল ১৬ জানুয়ারি পর্যন্ত ঘোষণা করা ছিল। এরই মধ্যে শুক্রবার ফের ছুটি বাড়ানোর ঘোষণা আসল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি