বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শ্রদ্ধা

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর শ্রদ্ধা

প্রভাতবেলা ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

 

সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর জাদুঘর পরিদর্শন করেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ।

এ সময় ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ঢাকায় সফরে আসা প্রতিনিধিদল। তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন।

রোববার রাত সোয়া ৮টার দিকে ম্যাক্রোঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

 

পরে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। ম্যাক্রোঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ