বছরের প্রথমদিন করোনায় মৃত্যু শূণ্য চট্টগ্রাম, আক্রান্ত ১০৫

প্রকাশিত: 1:10 AM, January 2, 2021

বছরের প্রথমদিন করোনায় মৃত্যু শূণ্য  চট্টগ্রাম, আক্রান্ত ১০৫

প্রতিনিধি. চট্টগ্রাম♦ নতুন বছরের প্রথমদিনে চট্টগ্রামে ১০৫ করোনা আক্রান্ত হয়েছে। বছরের প্রথম দিনের সুখবর হলো গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত কোন মৃত্যু নেই। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮ টি ল্যাবে ১ হাজার ৫৮২ টি নমুনা নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯৩ জন এবং উপজেলা পর্যায়ে ১২ জন। চট্টগ্রামে এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৩০ হাজার ৪৪৪ জন। গতকাল পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৫৯ জন। শুক্রবার (১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

 

 

চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাসরসধমবডিজিজেস (বিআইটিআইডি) ৫৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৬৩ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে এবং সিভাসুতে ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পজিটিভ, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৩৬ টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আরও পড়ুন  দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন: মির্জা ফখরুল

 

 

নগরীর বেসরকারী ইমপেরিয়াল হাসপাতালে ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও বেসরকারি ল্যাব শেভরনে ১৬১ টি পরীক্ষা করে ১৫২ জন এবং জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি সাংবাদিকদের জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৫ জন নতুন করোনা পজিটিভ রোগি শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯৩ জন এবং উপজেলা পর্যায়ে ১২ জন। গতকাল পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৫৯ জন। নাগরিকদের করোনা থেকে বাচঁতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ