বনকলাপাড়ায় পিটুনিতে‘ডাকাত’ নিহত

প্রকাশিত: 2:14 AM, June 13, 2019

বনকলাপাড়ায় পিটুনিতে‘ডাকাত’ নিহত

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট নগরীর বনকলাপাড়ায় ডাকাতি করতে গিয়ে বুধবার রাত সাড়ে ১১টায় গণপিটুনিতে দুদু খান (৩৫) নামে একজন নিহত হয়েছে। তার বিরুদ্ধে গণধর্ষণসহ এসএমপি’র বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে বলে পুলিশের দাবী। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২/৩ সপ্তাহ আগে কারাগার থেকে জামিন নিয়ে বেরিয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে ১৭/১৮ জন ডাকাত বন কলাপাড়া এলাকায় হানা দেয়। এরপর স্থানীয় তিনটি মসজিদে ডাকাত মহল্লায় ঢোকার বিষয়টি ঘোষণা দেয়া হয়। এক পর্যায়ে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করলে তারা পিছু হটে। এ সময় গণপিটুনিতে দুদু খান নামের ওই ডাকাত ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে বিমানবন্দর থানার ওসি শাহাদত হোসেন’সহ পুলিশের কয়েকটি টিম অকুস্থলে পৌছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ