সিলেট ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০
প্রতিনিধি, বানিয়াচং:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় অমৃত বিবি (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শরীফউদ্দিন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমৃত বিবি একই এলাকার হাসন আলীর স্ত্রী।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, রাতে শরীফউদ্দিন রোড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন অমৃত বিবি। এ সময় হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি