বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার উদ্ধার

প্রকাশিত: 7:58 PM, April 4, 2024

বান্দরবানে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার উদ্ধার
প্রভাতবেলা ডেস্ক: বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের কর্মকর্তা নিজাম উদ্দিনকে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অপহরণের প্রায় দুই দিন পর উদ্ধার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, র‍্যাব বিভিন্ন প্রক্রিয়া কেএনএফের সঙ্গে মধ্যস্থতা করে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করে। এখন তাকে বান্দরবানে স্থানীয় র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা উপজেলা শাখায় হামলা করে। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাংকের ভল্ট থেকে টাকা নিতে না পারলেও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করে একং ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে তুলে নিয়ে যায়।

আরও পড়ুন  হাওরের বোরো ফসল নিয়ে শঙ্কায় কৃষক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ