সিলেট | |
প্রকাশিত: 2:31 PM, September 6, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
বার্সার নতুন কোচ রোনান্ড কোম্যানের অধীনে সোমবার (৭ সেপ্টেম্বর) প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেবেন লিওনেল মেসি। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা।
অনেক জল্পনা-কল্পনার ইতি টেনে ইতোমধ্যে আরও এক মৌসুম বার্সায় থাকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এই ঘোষণার পরেরদিন শনিবার (৫ সেপ্টেম্বর) কোম্যানের দল অনুশীলন করলেও ট্রেনিং গ্রাউন্ডে ছিলেন না মেসি।
এছাড়া বার্সার প্রাক-মৌসুম প্রস্তুতি অনুশীলনে যোগ দিয়েছেন ফিলিপে কুতিনহো। লা লিগার ২০২০/২১ মৌসুম শুরুর আগে ১২ সেপ্টেম্বর (শনিবার) কাতালানরা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে নাস্তিচ দে তারাগোনার বিপক্ষে, এস্তাদিও ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি