বাহুবলে বাস-জীপ সংঘর্ষে বৃদ্ধাসহ নিহত ২

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

বাহুবলে বাস-জীপ সংঘর্ষে বৃদ্ধাসহ নিহত ২

প্রতিনিধি,বাহুবল:

হবিগঞ্জের বাহুবলের পাহাড়ি এলাকায় হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। দুর্ঘটনার পর ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থকে।

রোববার (৪ অক্টোবর) বেলা ১ টার দিকে উপজেলার রশিদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাও এলাকার সনয় কর্মকারের ছেলে জীপচালক সঞ্জীত কর্মকার (৩৮) ও রশিদপুর বাগান এলাকার চা শ্রমিক অনিলের স্ত্রী অঞ্জলি (৭০)।

স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ গামী (ঢাকা মেট্রো ব ১১-০৯০২) হবিগঞ্জ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে শ্রীমঙ্গলগামী লেবু, পেঁপে বোঝাই একটি জীপ গাড়ির সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটে। এতে ঘটনাস্থলেই জীপ চালক মারা যান। আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চা শ্রমিক অঞ্জলিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ