সিলেট | |
প্রকাশিত: 1:42 PM, November 28, 2023
রাজধানীর গুলশানে বিএনএমের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার যোগদানের আনুষ্ঠানিকতা সারলেও ডলি সায়ন্তনী মনোনয়ন ফরম তুলেছেন একদিন আগেই।
এ বিষয়ে তিনি বলেন, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ছিলাম না। কখনোই রাজনীতি করিনি। রাজনীতিতে আমার হাতেখড়ি হচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচনে আমি অংশ নিচ্ছি।
দল হিসেবে বিএনএমকে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিএনএম আমাকে অফার করল। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রির তো অনেকেই রাজনীতিতে যোগ দিয়েছে। ভেবে দেখলাম, একটা ভালো অফার যখন বিএনএম আমাকে দিয়েছে, তাহলে না কেন? এজন্য বিএনএম-এ যোগ দিয়েছি।
জন্মস্থান পাবনা-২ আসন থেকে ভোটে দাঁড়াতে চান ডলি সায়ন্তনী। সেজন্য রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর সোমবার বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব মো. শাহ্জাহানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
ডলি সায়ন্তনী বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত– এমন কথা বাজারে থাকলেও, বিষয়টি ‘একদমই ঠিক না’। বিএনপি কখনোই করেননি দাবি করে তিনি বলেন, এই আলোচনাটা কেন হয়, আমি জানি না। আমি কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না। এই প্রথম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলাম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি