বিএনপির সাবেক সাংসদ স্বপনের বাসায় হামলা

প্রকাশিত: 7:12 PM, January 17, 2021

বিএনপির সাবেক সাংসদ স্বপনের বাসায় হামলা

প্রভাতবেলা ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের বরিশালের বাসায় হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৭ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

জহিরউদ্দিন স্বপন নগরীর ভাটিখানা রোডে তার বাসভবন ‘শরিকল ভিলা’র নিচতলায় গৌরনদীর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও দুপুরের ভোজের আয়োজন করেছিলেন। তা শুরু হওয়ার কিছুক্ষন আগে একদল যুবক হামলা করে। স্বপন বরিশালে এলে ওই ভবনের দোতালায় থাকেন। বিএনপি এ হামলার জন্য পৌর নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করেছে।

ওই বাসায় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, গৌরনদী পৌরসভার ৩০ জানুয়ারী অনুষ্ঠব্য পৌর নির্বাচন উপলক্ষে জহির উদ্দিন স্বপনের সঙ্গে আলোচনা করতে বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ জহীর সাজ্জাদ (হান্নান শরীফ) সহ বিএনপি নেতাকর্মীরা এসেছিলেন। বেলা সোয়া ২টার দিকে ৮-১০ জন অজ্ঞাত যুবক সেখানে হামলা চালায়। তাদের হাতে বাশ ও লোহার রড ছিল। তারা বিএনপি নেতাকর্মীদের বেধরক পেটায় এবং প্লাষ্টিকের চেয়ারগুলো ভাংচুর করেছে।

আরও পড়ুন  খাগড়াছড়িতে বাস উল্টে আহত ৩২

হামলায় গৌরনদীর নলচিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ ভূইয়া, ছাত্রদলের তুহিন খলিফা, মহিলা দলের লিপি নাসরিন আহত হয়েছেন। গৌরনদী পৌর নির্বাচনের মেয়র প্রার্থী মোহাম্মদ জহীর সাজ্জাদ (হান্নান শরীফ) বলেন, জহির উদ্দিন স্বপনের সঙ্গে সভা শুরুর আগেই হামলা চালানো হয়। ভয়ে বিএনপি নেতাকর্মীরা বাসার দোতালায় আশ্রয় নেন। এসময় হামলারকারীর চেয়ারগুলো ভাংচুর করে চলে যায়।

স্থানীয় বাসিন্দা ও একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, এক আওয়ামী লীগ কর্মীর নেতৃত্বে হামলা হয়েছে। তিনি মহানগর আওয়ামী লীগের সদস্য ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (৭ নং ওয়ার্ড) রফিকুল ইসলাম খোকনের সঙ্গে আওয়ামী লীগের মিছিলে নিয়মিত অংশ নেন।

জহির উদ্দিন স্বপন বলেন, গৌরনদীতে তিনি কোন সভা-সমাবেশ করতে দেয়া হয়না। তাই নিরাপত্তার জন্য মেয়র প্রার্থীসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা তার বরিশাল নগরীর বাসায় এসেছিলেন। সেখানেও হামলা চালিয়েছে। হামলার সময় তিনি ভবনের দোতালায় ওয়াশরুমে ছিলেন বলে জানান জহির উদ্দিন স্বপন। তিনি অভিযোগ করেন, গৌরনদী পৌর নির্বাচনে ভোটার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ভীতি ছড়াতে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। কাউনিয়া থানার ওসি আজিমুল করিম বলেন, বিএনপি নেতার বাসায় হামলার বিষয় কেউ থানায় অবহিত করেনি। তিনি খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলেন। হামলাকারী কারা জড়িত তাও তাদের জানা নেই। ঘটনাস্থল উপস্থিত কাউনিয়া থানার উপ-পরিদর্শক মো. আহসান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন  খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ আটক ৪

এ ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড: এ কে এম জাহাঙ্গির বলেন, তারা হামলার বিষয় কিছুই জানেন না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ