সিলেট | |
প্রকাশিত: 2:24 PM, March 7, 2020
প্রভাতবেলা ডেস্ক:
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজন ও পরিবারের সদস্যরা সাক্ষাৎ করবেন।
শনিবার (৭ মার্চ) বিকাল ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদার সঙ্গে দেখা করবেন তার পরিবারের সদস্যরা।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন দিদার বলেন, শনিবার বিকাল ৩টার দিকে খালেদা জিয়ার সঙ্গে তাদের সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। এই সময় বেগম জিয়ার সঙ্গে দেখা করতে বিএসএমএমইউ হাসপাতালে যাবেন তার মেজ বোন সেলিমা ইসলামসহ পরিবারের পাঁচ সদস্য।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়। বর্তমানে বিএসএমএমইউয়ের কেবিন ব্লকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি