সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ থানার লামাকাজী বাজারের টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানি (সিলেট ক্যাম্পের) একটি আভিযানিক দল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজী বাজারের টোল অফিসের সামন থেকে পেশাদার অস্ত্র ব্যবসায়ী সন্দেহে ২জনকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ১টি বিদেশী রিভলভার উদ্ধার ও জব্দ করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, জালালাবাদ থানাধীন হাটখোলা গ্রামের শরকুম আলীর পুত্র আব্দুল খালিক (২২) ও মৃত ওয়াসির মিয়ার পুত্র মো. আজিজ মিয়া (আজির উদ্দিন)।
জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি