সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
বিশ্বব্যাপী মহামরী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা বেড়ে পৌঁছে গেছে প্রায় ১২ লাখে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৬৪ লাখ ২০ হাজার ৯৪০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখ ৯৯ হাজার ৫০১ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৩ কোটি ১০ লাখ ৯ হাজার ৭৬০ জন।
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯১ লাখ ৯৯ হাজার ৫২৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজার ৯৩৪ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৪৫ হাজার ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৪ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ৮৪ হাজার ৮২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ১১১ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১০ নম্বরে। মেক্সিকোতে এদিন সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২৪ হাজার ৯৬২ জন এবং মৃত্যু হয়েছে ৯১ হাজার ৭৫৩ জনের।
ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান নবম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৮ হাজার ৪৫ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৮০৭ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯০টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে রবিবার (১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও ১৮ জনের।
সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে ৪ লাখ ৯ হাজার ২৫২ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। তাছাড়া মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৪১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি