বিয়ানীবাজারে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: 1:13 PM, June 14, 2021

প্রতিনিধি, বিয়ানীবাজার:

সিলেটের বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম সাহেদ আহমদ দিপু (২৮)। তিনি পৌরশহরে হাসপাতাল রোডের এ আলী ফার্মেসীতে কর্মরত ছিলেন। তার বাড়ি পৌরসভার নয়াগ্রামে।

 

এদিকে, দুর্ঘটনার পর ঘাতক অটোরিকশা চালক দ্রুত পালিয়ে যায়। নিহতের মরদেহ বর্তমানে বিয়ানীবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ