বৃটিশ পত্রিকায় যে কারণে কাভারেজ পেলেন করোনায় মৃত্যুবরণকারী ডাক্তার

প্রকাশিত: 1:06 AM, April 11, 2020

বৃটিশ পত্রিকায় যে কারণে কাভারেজ পেলেন করোনায় মৃত্যুবরণকারী ডাক্তার

প্রভাতবেলা ডেস্ক: বৃটেনে একজন ডাক্তার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যান। তিনি বাংলাদেশী বংশোদ্ভুত ডাক্তার আব্দুল মাবুদ চৌধুরী (৫৩)। ইংল্যান্ডে পনের দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ঐ ডাক্তার বৃটিশ মিডিয়ায় বেশ কাভারেজ পেয়েছেন। দ্য গার্ডিয়ান প্রথম পাতায় তার ছবি সহ স্টোরি ছাপিয়েছে। কিন্তু কেন? এর পেছনে কারণ কি?

কারণ  রাষ্ট্রপ্রধানকে তিনি তার অধিকারের কথা বলেছিলেন। তাও জানিয়েছেলেন এ অধিকার বঞ্চিত হলে তার জীবনহানির শঙ্কা রয়েছে। হয়েছেও তাই।

কিছুদিন আগে ফেসবুক মেসেঞ্জারে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লিখেছিলেন-

“প্রিয় ও শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মিঃ বরিস জনসন, দয়া করে প্রত্যেক এনএইচএস স্বাস্থ্য কর্মীর জন্য জরুরীভাবে পিপিই সরবরাহ নিশ্চিত করুন।”

তিনি জনসনকে বলেছিলেন যে স্বাস্থ্যসেবা কর্মীরা “রোগীদের সাথে সরাসরি যোগাযোগ করছেন” এবং “আমাদের পরিবার ও বাচ্চাদের সাথে রোগ-মুক্ত পৃথিবীতে থাকতে অন্যের মতো তাদের বেঁচে থাকার অধিকার রয়েছে”।

আরও পড়ুন  ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৭

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ