সিলেট | |
প্রকাশিত: 3:03 AM, June 18, 2018
মাঠে ময়দানে ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপ আসরে জনপ্রিয় দলগুলো হোচট খাচ্ছে। র্যাংকিয়ের উপরের সাড়ির দলগুলো নিজেদের প্রথম ম্যাচে তালমেলাতে পারছে না। ছন্দ পাচ্ছেন না জেনো ফুটবলাররা। ফেভারিটের তকমা নিয়ে কোটি ভক্ত সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। কাংখিত ফলাফল নেই পায়ের যাদুতে। হতাশা নিয়েই মাঠ ছেড়ে যেতে হচ্ছে দলগুলোকে।
রাশিয়ার রস্তভ অ্যারেনায় শক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়েছে সুইজারল্যান্ড। ভক্ত হৃদয়ে রক্তক্ষরণ। নেইমারদের যাদুমন্ত্র মাঠে টেকেনি।
যদিও ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত গোল দিয়ে ব্রাজিলকে এগিয়ে নিয়েছিলে ফিলিপে কুতিনহো। কিন্তু সেটিই ছিল ম্যাচের ব্রাজিলের একমাত্র ও শেষ গোল।
সুইজারল্যান্ডকে সমতায় ফেরান স্তেভেন জুবে। তার গোলে পরাজয় রুক্ষে দেয় সুইজারল্যান্ড।
ম্যাচের এগারো মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। যদি বক্সের ভেতর থেকে পলিনহো সহজ সুযোগ নষ্ট না করতেন।
নেইমারের উদ্দেশে বল এগিয়ে দেন কুতিনহো। নেইমারের বাড়িয়ে দেওয়া বলে পলিনেহোর দুর্বল শট লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে প্রথম সুযোগ হাত ছাড়া।
ম্যাচের প্রথম গোলটি আসে প্রথমার্ধের ২০তম মিনিটে। ফিলিপে কুতিনহো দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে ব্রাজিলকে। ডি-বক্সের বামদিকে থেকে বল পেয়ে ডান দিকে সামান্য এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকেই জোরালো শট নেন তিনি। কুতিনহোর জোরালো শট গোলবারের ডানদিকের কোনাকুনি জালে পৌঁছে যায়।
এক গোলে এগিয়ে থএকে বিরতিতে যায় হেপ্পারা।

হাফ টাইমের পর খেলা নতুন করে শুরু করে সুইজারল্যান্ড। ম্যাচের ৫০তম মিনিটে পেয়ে যায় কর্নার। জোরালো হেডে গোল করে দলকে ১-১ সমতায় এনে দেন তিনি।
৬৯তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। ডি-বক্সের ভিতরে শূন্যের বল দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণ করেন কুতিনহো। এরপর তার ডান পায়ের জোরালো শট ডানপাশের গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়।
সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করে ব্রাজিলকে সন্তুষ্ট থেকে ম্যাচ শেষ করতে হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি